ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ পেশা ও জীবন ]

গেম-বেজড লার্নিং-শিক্ষাক্ষেত্রে জনপ্রিয় হবে কি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১৬, ২৫ নভেম্বর ২০২৬
গেম-বেজড লার্নিং-শিক্ষাক্ষেত্রে জনপ্রিয় হবে কি
মহামারীর সময় দেখা গেছে শিশুদের শ্রেণীকক্ষ থেকে সরিয়ে নেয়ার ফলে তাদের স্বাস্থ্য, সুস্থতা বা পড়াশোনার বিশেষ কোনো উন্নতি ঘটেনি। তাই অদূর ভবিষ্যতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে নয়, বরং নতুন একটি অংশ হিসেবে কাজ করবে গেম-বেজড লার্নিং

শিক্ষার সাথে প্রযুক্তির সমন্বয় আনতে অনেক প্রতিষ্ঠান কাজ করছে। এবং সেসব প্রতিষ্ঠান এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখে, যখন শিক্ষাক্ষেত্রে ‘খেলা-ভিত্তিক শিক্ষা’ বা গেম-বেজড লার্নিং পদ্ধতি প্রচলিত হবে।

শিক্ষাক্ষেত্রে ‘খেলা-ভিত্তিক শিক্ষা’ বা গেম-বেজড লার্নিং এর ধারণা নতুন কিছু নয়। তবুও সাম্প্রতিক সময়ে গেম-বেজড লার্নিং প্রচুর জনপ্রিয় হয়ে উঠছে। তবে শুনতে যেমনটা মনে হচ্ছে, তেমনই গেম-বেজড লার্নিং প্রযুক্তির ওপর নির্ভরশীল।

  • শিক্ষা ব্যবস্থার সকল কার্যক্রম ডিজিটাল মাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে যাওয়াকে বলা হয় ‘ই-লার্নিং’। সম্প্রতি ঘটে যাওয়া মহামারীর মধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ই-লার্নিং এর পদ্ধতিতেই শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার আয়োজন করেছে। তবে বর্তমানে আবারও সেসব শিক্ষা প্রতিষ্ঠান প্রচলিত পদ্ধতিতে ফিরে এসেছে।

কিন্তু অদূর ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে ই-লার্নিং জনপ্রিয় হবে কি? পড়াশোনার প্রচলিত ব্যবস্থার বদলে ই-লার্নিংই কি হয়ে উঠবে নতুন প্রচলন? এমনটাই কি হওয়া উচিৎ?

শিক্ষার সাথে প্রযুক্তির সমন্বয় আনতে অনেক প্রতিষ্ঠান কাজ করছে। এবং সেসব প্রতিষ্ঠান এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখে, যখন শিক্ষাক্ষেত্রে ‘খেলা-ভিত্তিক শিক্ষা’ বা গেম-বেজড লার্নিং পদ্ধতি প্রচলিত হবে।

তবে প্রচলিত শিক্ষা গ্রহণ ও প্রদানের পদ্ধতি পুরোটাই গেম-বেজড লার্নিং এর ওপর নির্ভরশীল হয়ে পড়বে বলে মনে করেন না অনেক বিশেষজ্ঞ।

অবশ্য গেম-বেজড লার্নিং এর রয়েছে চমৎকার সব উপকারিতা। একইভাবে শ্রেণীকক্ষে প্রচলিত শিক্ষা পদ্ধতিরও মৌলিক নানান সুবিধা রয়েছে।

শিক্ষাক্ষেত্রে ই-লার্নিং এর উপকারিতা
যেসব প্রতিষ্ঠান শিক্ষা ও প্রযুক্তির মধ্যে সমন্বয় আনার চেষ্টা করছে, তারা শিক্ষার্থীদের বিনোদনের চেয়েও বেশি কিছু দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য তারা নির্মাণ করছে মানসম্পন্ন ও শিক্ষামূলক বিভিন্ন ভিডিও গেম। এসব গেম খেলার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক ধরনের সুবিধা পেতে পারে।.

১. গেম-বেজড লার্নিং মনোযোগ এবং অনুপ্রেরণা বাড়ায়
গেম-বেজড লার্নিং এর একটি উল্লেখযোগ্য সুবিধা হল শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ও পড়াশোনার কাজে উদ্বুদ্ধ হয়।

  • প্রচলিত শ্রেণিকক্ষে লেকচার ও পাঠ্যবইয়ের মাধ্যমে শিক্ষা প্রদানের পদ্ধতিতে শিক্ষার্থীরা মূলত তথ্যের গ্রহীতা হয়ে থাকে। অর্থাৎ, তারা শুধুই শিক্ষক ও বইয়ের ভেতর থেকে তথ্য গ্রহণের চেষ্টা করতে থাকে। ফলে শিক্ষা প্রক্রিয়ায় তারা সক্রিয় ভাবে অংশগ্রহণ করতে পারে না।

এ কারণে প্রচলিত শিক্ষা পদ্ধতি কখনো কখনো শিক্ষার্থীদের মনে আগ্রহ জাগাতে বা সেই আগ্রহ ধরে রাখতে পারে না।

শিক্ষাদানের প্রচলিত পদ্ধতির বিপরীতে প্রযুক্তি ও শিক্ষার সমন্বয় নিয়ে কাজ করা অনেক প্রতিষ্ঠান শিক্ষায় গেমিফিকেশন এবং গেম-বেজড লার্নিং এর প্রবর্তন করতে চাচ্ছে। তাদের মতে, এর মাধ্যমে পড়াশোনার কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং অনুপ্রেরণা বৃদ্ধি পাবে।

কেননা, যখন শিক্ষার্থীদেরকে গেমের মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়, তখন তাদের মধ্যে স্বাধীনতা ও স্বতন্ত্র হওয়ার অনুভূতি তৈরি হয়। এতে শিক্ষা বা জ্ঞান অর্জনে তারা আরো আগ্রহী ও মনোযোগী হয়ে ওঠে।

এভাবে অনেক কোম্পানি, সংস্থা ও প্রতিষ্ঠান এখন উপলব্ধি করছে যে, একটি গেম যত বেশি ইন্টার‍্যাক্টিভ এবং আকর্ষণীয় হবে, শিক্ষার্থীদের আগ্রহ তত বেশি বাড়বে। এ কারণে শিক্ষামূলক ও মনোমুগ্ধকর নানান গেমস নির্মাণ ও খেলার ব্যাপারে সম্প্রতি শিক্ষার্থীদের মনে বিপুল চাহিদা সৃষ্টি হয়েছে।

২. শুধুমাত্র খেলার মাধ্যমেই অনেক গেমস থেকে শিক্ষার্থীরা শিখতে পারে নতুন অনেক কিছু
শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্য করার জন্যে যেসব গেমস তৈরি করা হয়েছে বা হবে, সেগুলি গেম-বেজড লার্নিং এর অন্তর্ভুক্ত। এসব গেমস শিক্ষার্থীদের শুধুমাত্র সাময়িক বিনোদন দেয়ার জন্যই তৈরি করা হয়নি।

বরং ডেভলপাররা এসব গেমস এর মাধ্যমে গেম-বেজড লার্নিং এর এমন পদ্ধতি তৈরি করেছেন, যা বিনোদনমূলক হওয়ার পাশাপাশি শিক্ষা অর্জনের আগ্রহ বাড়ায়। একই সঙ্গে সেসব গেমস যাতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহিত করে এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন দক্ষতা বিকশিত হতে সাহায্য করে, সেদিকে লক্ষ্য রাখছেন ডেভলপাররা।

  • শিক্ষায় ই-লার্নিং এর ক্ষেত্রে গেমস কেন ব্যবহার করা হয় কিংবা উচ্চশিক্ষায় গেমস ব্যবহার করলে কীভাবে সফলতা পাওয়া যায়, তার কারণ বোঝা বেশ সহজ।শিক্ষার কথা মাথায় রেখে যেসব গেম নির্মাণ করা হয়েছে, সেগুলিতে প্রায়ই বাস্তব-পৃথিবীর পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকে। এসব গেমস এর খেলোয়াড়দের জটিল সব সমস্যার সমাধান করতে হয়। ফলে শিক্ষার্থীরা খেলোয়াড় হিসেবে সচেতন সিদ্ধান্ত নিতে পারে। একই সঙ্গে বিশ্লেষণী পদ্ধতিতে চিন্তা করতে বাধ্য হয়।

এছাড়াও, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা, রচনা লেখা বা গণিতের হোমওয়ার্ক জমা দিলে সাধারণত শিক্ষকদের সেসব খাতা দেখে দিতে হয়। এর বিপরীতে গেম-ভিত্তিক শিক্ষা পদ্ধতিতে গেমস এর মধ্যে শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নেয় তার ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়।

আর এসব তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের ত্রুটিগুলি সরাসরি সংশোধন করতে পারে। শিক্ষার্থীরা তাদের ভুল থেকে সাথে সাথেই শিক্ষা নিতে পারে এবং এর ফলে প্রায় তাৎক্ষণিক ভাবেই তাদের সমস্যা সমাধানের দক্ষতা উন্নত হয়।

এ কারণে শিক্ষার কাজে ব্যবহারের উদ্দেশ্যে এমন গেমই নির্মাণ করা হয়, যেগুলি খেলোয়াড়দের মধ্যে সহযোগিতাকে উৎসাহিত করে। যেমন, শিক্ষার্থীদেরকে এসব গেম এর মধ্যে নানান ধরনের চ্যালেঞ্জ সমাধান করার জন্য একসাথে কাজ করতে হয়। আবার তাদেরকে মাল্টি-প্লেয়ার গেম-এ অন্য শিক্ষার্থীদের দলের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে হয়।

এভাবে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মিথষ্ক্রিয়া বৃদ্ধি পায় এবং অন্যদের সাথে সখ্যও তৈরি হয়। সামাজিক অংশগ্রহণ, সাহায্য, সহযোগিতা, দলগত কাজ এবং যোগাযোগ এর মত সবই শিক্ষা অর্জনে ভূমিকা রাখতে পারে। এর ফলে গেম এর মাধ্যমে শেখা বিষয়গুলিই পরীক্ষার খাতায় ঠিকঠাক লিখতে পারে তারা। এবং তাতে ভাল নম্বরও পাওয়া যায়।

৩. শিক্ষা-ভিত্তিক গেমস এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিজের চাহিদা ও প্রয়োজন অনুসারে শিখতে পারে
যেকোনো বিষয় নিয়ে পড়াশোনা করার সময় তা নিজে নিজে শেখার কোনো তুলনা নেই। এ কারণে গেম-বেজড লার্নিং পদ্ধতি শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত পর্যায়ে পড়াশোনা করার অভিজ্ঞতা দেয়।

  • প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ধরন আলাদা হয়। যেকোনো বিষয় শেখা বা আয়ত্ত করার ব্যাপারে সবার অগ্রগতিও হয় আলাদা। তাই খেলার মাধ্যমে শিখলে সেই শিক্ষার অভিজ্ঞতা যার যার মত করে আলাদাভাবে তৈরি হয়।

তাই এ ধরনের গেম যারা নির্মাণ করে, তাদেরকে প্রতিটি শিশুর শিক্ষা গ্রহণের ক্ষমতার কথা বিবেচনা করতে হয়। এজন্য ডেভলপাররা কাজে লাগায় উন্নতমানের অ্যালগরিদম। আর এসব অ্যালগরিদম তৈরি করতে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ব্যাপারে সংগ্রহ করা বিপুল পরিমাণ ডেটা কাজে লাগানো হয়।

ফলে গেম-বেজড লার্নিং এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি স্পষ্টভাবে বোঝা যায়। এবং যেসব ক্ষেত্রে তাদের দুর্বলতা আছে, সেগুলি চিহ্নিত করা যায় এবং তাদের শিক্ষার অভিজ্ঞতা উন্নত করা যায়।

বর্তমানে গেম-বেজড লার্নিং এর জন্য যেসব গেম তৈরি করা হচ্ছে, সেগুলি খেলোয়াড়দের দক্ষতার ওপর নির্ভর করে আস্তে আস্তে কঠিন হতে থাকে। খেলোয়াড়রা সহজ ধাপগুলি সমাধান করতে করতে কঠিন ধাপে পৌঁছায়। এতে শিক্ষার্থীরা আস্তে আস্তে কঠিনতর চ্যালেঞ্জের মুখে পড়ে। ফলে পড়াশোনার প্রতি তাদের উৎসাহ বজায় থাকে।

  • এসব গেমস এর প্রধান উপকারিতা হল, এগুলি শিশুদের মধ্যে অভিযোজন বা অ্যাডাপ্টেশন এর ক্ষমতা বাড়ায়। এর ফলে শিশুদের মনে আত্মবিশ্বাস তৈরি হয়। একইসঙ্গে গেমস এর বিষয়বস্তুর সাথে তারা ভাল ভাবে সম্পৃক্ত হয়।

এবং যেহেতু শিক্ষার্থীরা এর মাধ্যমে একাধিক পদ্ধতি কাজে লাগিয়ে শিক্ষা গ্রহণ করছে, ফলে শিক্ষার্থীদের পড়াশোনা সংক্রান্ত দক্ষতা ও সাফল্য বাড়ে।

যেসব কারণে এসব গেমস-এ বাস্তব বিশ্বের প্রেক্ষাপট এবং ব্যবহারিক দক্ষতা অন্তর্ভুক্ত করা হয়
গেম-বেজড লার্নিং এর অন্তর্ভুক্ত বিভিন্ন গেমস-এ বাস্তব বিশ্বের প্রেক্ষাপট ও ব্যবহারিক দক্ষতা অন্তর্ভুক্ত করার দিকে খেয়াল রাখা হয়। কিন্তু কেন?

কারণ এসব গেমস-এ বিমূর্ত ধারণাকে বাস্তব জগতের প্রেক্ষাপটে আনার চেষ্টা করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নানান ধরনের ব্যবহারিক দক্ষতা লাভ করে এবং পরবর্তীতে সেই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগাতে পারে।

এতে যেমন শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য নিশ্চিত হয়, তেমনি শ্রেণীকক্ষের বাইরের জীবনেও সফল হওয়ার জন্যে তাদের প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করে।

গেম-বেজড লার্নিং-এ বাস্তব বিশ্বের প্রেক্ষাপট কাজে লাগালে শিক্ষার্থীদের যেসব দক্ষতা বিকশিত হয়:

• সমস্যা সমাধান, • সৃজনশীলতা, • যোগাযোগ, • সহযোগিতা, 
• সিদ্ধান্ত গ্রহণ

এছাড়াও ডিজিটাল এই যুগে শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কম্পিউটার ও প্রযুক্তি নির্ভর দক্ষতা তৈরি করতেও সহায়তা করে ই-লার্নিং।

প্রচলিত শিক্ষা ব্যবস্থারই নতুন একটি অংশ হয়ে উঠবে গেম-বেজড লার্নিং
কোভিড-১৯ মহামারীর সময়ে দেখা গেছে যে, ডিজিটাল মাধ্যমের পাশাপাশি শিক্ষার্থীদের প্রচলিত শ্রেণীকক্ষের শিক্ষাও প্রয়োজন। বিভিন্ন গবেষণায় স্পষ্টভাবে দেখা গেছে যে, শুধুমাত্র বাড়িতে থাকলে বা অনলাইনে ক্লাস করলে শিক্ষার্থীদের যথেষ্ট অগ্রগতি হয় না।

মহামারীর সময়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে। দেশে দেশে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। স্কুল বন্ধ থাকার কারণে এবং বাসায় থেকে ক্লাস করার ফলে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা সমাধান করতে অন্তত কয়েক বছর লাগতে পারে।

এছাড়াও বর্তমান সময়ের সবচেয়ে করুণ বাস্তবতা হল, সুবিধা বঞ্চিত শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আবার ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যাও দ্রুত বাড়ছে।

  • শুধুমাত্র ই-লার্নিং বা গেম-বেজড লার্নিং এর মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব না। এদিকে গবেষণায় দেখা গেছে, মহামারীতে শিশুদের সামাজিক ও আবেগ সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির হার ব্যাহত হয়েছে।

একাধিক গবেষণায় শিশুদের উদ্বেগ, আবেগ নিয়ন্ত্রণে অক্ষমতা, হতাশা, ক্ষুধামন্দা ইত্যাদির বৃদ্ধি দেখা গেছে। অন্যান্য গবেষণায় দৃষ্টিক্ষীণতা বা ‘মাইওপিয়া’, চোখের শুষ্কতা এবং দৃষ্টিগত অবসাদ বা ‘ভিজুয়াল ফ্যাটিগ’ এর মতো নানা ধরনের শারীরিক পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা গেছে।

অনেক বিশেষজ্ঞ ও চিকিৎসকের মতে, এসব উপসর্গের পেছনে থাকা একাধিক কারণের একটি হল দীর্ঘ সময় স্ক্রিন বা ডিভাইসের সামনে থাকা।

বলা যায় যে, মহামারীর সময় দেখা গেছে শিশুদের শ্রেণীকক্ষ থেকে সরিয়ে নেয়ার ফলে তাদের স্বাস্থ্য, সুস্থতা বা পড়াশোনার বিশেষ কোনো উন্নতি ঘটেনি। তাই অদূর ভবিষ্যতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে নয়, বরং নতুন একটি অংশ হিসেবে কাজ করবে গেম-বেজড লার্নিং।

গেম খেলতে ভালোবাসে সবাই। এমনকি বড়রাও গেম খেলে। গেম খেলার সময় আমরা আনন্দ পাই এবং অনেক কিছু শিখি। তাই শিক্ষায় গেমস এর ব্যবহার শিক্ষার্থীদের মনে আগ্রহ বাড়াবে এবং শেখার প্রক্রিয়াকে আরো আনন্দদায়ক করে তুলবে। এজন্য খেলা-ভিত্তিক শিক্ষা বা গেম-বেজড লার্নিং ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা করা যায়।

এদিকে প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই শ্রেণীকক্ষের শিক্ষার পাশাপাশি গেম-বেজড লার্নিং এর মাধ্যমে শেখার কাজেও সক্ষম করে তুলতে হবে শিক্ষার্থীদের। শুধু তাহলেই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারবে গেম-বেজড লার্নিং।

সৌজন্য : সিটি টাচ
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!