আপনি সঠিক হলেই প্রমাণ করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই!
একবার এক বাঘ আর এক গাধার মধ্যে তুমুল তর্ক শুরু হলো। বাঘ একটি বিষয় নিয়ে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু গাধা কিছুতেই তা মানতে রাজি নয়। বাঘ যতই যুক্তি দেয়, গাধা ততই নিজের অবস্থানে অনড় থাকে। তার একমাত্র উদ্দেশ্য, নিজের কথাকেই সঠিক প্রমাণ করা।
একপর্যায়ে বিরক্ত হয়ে বাঘ বলল,
“চলো, শেয়াল পণ্ডিতের কাছে যাই। তিনিই বিচার করবেন, কে সঠিক আর কে ভুল!”
দুজন হাজির হলো শেয়াল পণ্ডিতের দরবারে।
সব শুনে শেয়াল পণ্ডিত রায় দিলেন,
“এই তর্কে দোষ বাঘের!”
বাঘ তো রীতিমতো অবাক!
“কিন্তু কেন? আমি তো সত্যিটাই বোঝানোর চেষ্টা করেছি! যুক্তি দিয়েছি, ব্যাখ্যা করেছি। গাধা তো কিছুতেই বুঝতে চাইছে না! তাহলে দোষ আমার কেন?”
শেয়াল পণ্ডিত শান্তভাবে উত্তর দিলেন,
“দোষ তোমার কারণ তুমি গাধার সঙ্গে তর্কে জড়িয়েছো!”
“গাধাকে আমি দোষ দিচ্ছি না। কারণ তার আচরণের Pattern-টাই এমন। সে নিজের বিশ্বাসের বাইরে কিছু শুনতে বা বুঝতে প্রস্তুত নয়। তার কাছে সত্য জানার চেয়ে নিজের কথাকে সঠিক প্রমাণ করাটাই বেশি গুরুত্বপূর্ণ।
কিন্তু তুমি? তুমি তো বাঘ! তুমি কেন নিজের মূল্যবান সময়, শক্তি আর মানসিক শান্তি নষ্ট করে এমন একজনের সঙ্গে তর্কে জড়ালে, যে আদৌ বুঝতে চায় না?
তুমি ভেবেছিলে, যথেষ্ট যুক্তি দিলেই সে বুঝবে। অথচ তুমি খেয়ালই করোনি, সে বুঝতে নয়, শুধু জিততে এসেছে!
তোমার ভুলটা সঠিক কথা বলায় নয়। তোমার ভুলটা হলো, কখন থামতে হবে সেটা বুঝতে না পারা।”
এখানে Psychological Insight টা যদি বলি,
মনোবিজ্ঞানে Confirmation Bias বলে একটা কথা আছে! যেটা বলতে বোঝায়, মানুষ অনেক সময় নিজের পূর্বধারণাকে সমর্থন করে এমন তথ্যই গ্রহণ করতে চায় এবং বিপরীত যুক্তি এড়িয়ে যায়।
আবার Defensive Communication-এর কারণে কেউ কেউ ভিন্নমতকে শেখার সুযোগ হিসেবে না দেখে নিজের অবস্থানের প্রতি হুমকি বা Threat হিসেবে গ্রহণ করেন।
এমন পরিস্থিতিতে বারবার নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা অনেক সময় Emotional Exhaustion-এর শিকার হই।
তাই Emotional Intelligence শুধু কখন, কীভাবে কথা বলতে হবে তা জানা নয়; কখন একটি অর্থহীন তর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, সেটি বোঝাও।
মনে রাখবেন, প্রতিটি তর্কে জেতার প্রয়োজন নেই। প্রতিটি মানুষকে বোঝানোর দায়িত্বও আপনার নয়।
কখনো কখনো নিজের মানসিক শান্তি রক্ষা করে তর্ক থেকে সরে আসাটাই সবচেয়ে পরিণত সিদ্ধান্ত।
কারণ, আপনি সঠিক হলেই যে সবাইকে তা বুঝিয়ে প্রমাণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
Choose your battles wisely. Not every argument deserves your energy.
মূল গল্প :
"গাধার সাথে তর্ক করো না"
গাধা বাঘকে বলল:
"ঘাস নীল রঙের।"
বাঘ উত্তর দিল:
"না, ঘাস তো সবুজ!"
তর্ক তীব্র হয়ে উঠল, এবং তারা সিদ্ধান্ত নিল রাজাকে বিচারক বানাবে। তাই তারা জঙ্গলের রাজা সিংহের কাছে গেল।
সেখানে পৌঁছানোর সাথে সাথে গাধা চিৎকার করে উঠল:
"মহারাজ, ঘাস কি নীল নয়?"
সিংহ উত্তর দিল:
"হ্যাঁ, ঘাস নীল।"
গাধা আনন্দে লাফিয়ে উঠে বলল:
"বাঘ আমার সাথে একমত নয়, সে আমাকে বিরক্ত করছে। তাকে শাস্তি দিন!"
তখন সিংহ ঘোষণা করল:
"বাঘকে পাঁচ বছরের জন্য নীরবতার শাস্তি দেওয়া হলো।"
গাধা খুশিতে নাচতে নাচতে চলে গেল, বারবার বলতে লাগল:
"ঘাস নীল... ঘাস নীল..."
বাঘ মাথা নিচু করে শাস্তি মেনে নিল, কিন্তু যাওয়ার আগে সে সিংহকে জিজ্ঞেস করল:
"মহারাজ, আমাকে শাস্তি কেন দেওয়া হলো? সত্য তো এই যে, ঘাস সবুজ!"
সিংহ শান্ত স্বরে বলল:
"নিশ্চয়ই, ঘাস সবুজ।"
বাঘ অবাক হয়ে বলল:
"তাহলে আমাকে শাস্তি দিলেন কেন?"
সিংহ উত্তর দিল:
"এটার কোনো সম্পর্ক নেই ঘাসের রঙের সাথে। শাস্তি এই কারণে যে, একজন বুদ্ধিমান এবং সাহসী প্রাণী হয়ে তুমি সময় নষ্ট করেছ এমন এক গাধার সাথে তর্ক করে, যে সত্যকে বুঝতেই চায় না, এবং তারপর এই তুচ্ছ বিষয় নিয়ে আমাকে বিরক্ত করতে এসেছ!"
জীবনের সবচেয়ে বড় সময়ের অপচয় হলো এমন মানুষের সাথে তর্ক করা, যাদের কাছে সত্য কিংবা বাস্তবতার কোনো মূল্য নেই, তারা শুধু তাদের বিশ্বাস ও ভ্রান্ত ধারণাগুলোর জয় দেখতে চায়। কিছু মানুষকে যতই প্রমাণ দেখানো হোক, তারা বোঝে না। আবার কেউ কেউ অহংকার, হিংসা ও রাগে অন্ধ হয়ে থাকে, এবং তাদের একমাত্র লক্ষ্য থাকে জিততে চাওয়া, যদিও তারা ভুল।
- যখন অজ্ঞতা চিৎকার করে, তখন বুদ্ধিমত্তা নীরব থাকে।
- তোমার মানসিক শান্তি এবং সময় মূল্যবান। তাই গাধার সাথে তর্ক করে তা নষ্ট কোরো না!