১৮ বছরে পা দিল সিসিমপুর
প্রাথমিক পর্যায়ের শিশুদের শিক্ষাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্যে ‘সিসিমপুর’ নামক কার্যক্রমটির প্রচার শুরু হয়েছিল ২০০৫ সালে। কার্যক্রমটির আজ ১৮ বছরে পা রাখল। সিসিমপুরের প্রথম প্রচারের দিন হিসেবে প্রতি বছর ১৫ এপ্রিল তারিখটিকে ‘সিসিমপুর দিবস’ হিসেবে উদযাপন করা হয়।