বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বান্দরবান সদরের পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের লাঙ্গি পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন রাঙ্গামাটির জনি মারমা ও খাগড়াছড়ির বাবু চাকমা।
এপিবিএন জানায়, দীর্ঘদিন ধরে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির এই ‘হাঁস পা’ তক্ষকটি দেখিয়ে বিক্রির কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। লাঙ্গিপাড়ায় কয়েকজন প্রতারক চক্র অবস্থান করছে এ খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৯ ইঞ্চি আকৃতির বিলুপ্ত ও বিরল প্রজাতির একটি ‘হাঁস পা’ তক্ষকসহ ২ জনকে আটক করা হয়। তক্ষকটির বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।
.png)
বান্দরবান ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে তক্ষকটি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। আজ তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানায় হস্তান্তর করা হবে।