ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

সাজেকে যাত্রী বোঝাই চাঁদের গাড়ি খাদে, আহত ১২

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ২০ অক্টোবর ২০২২
সাজেকে যাত্রী বোঝাই চাঁদের গাড়ি খাদে, আহত ১২
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক হাউজ পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই চাঁদের গাড়ি খাদে পড়ে যায়। এতে ১২ যাত্রী আহত হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে সাজেকের কংলাক পাড়া থেকে যাত্রী নিয়ে মাচালং বাজারে যাওয়ার পথে রুইলুই পাহাড়ে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, পাহাড়ি খাদে পড়ে যাওয়ায় গাড়িতে থাকা সবাই আহত হয়েছে। দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘীনালা স্ব্যাস্থ কমপ্লেক্সে পাঠায়। আহতরা সবাই সাজেকের স্থানীয় বাসিন্দা।

Advertisement

সাজেক থানার ওসি মো. নুরুল আলম বলেন, আজকের পর থেকে এই সড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক গাড়ি নিয়ে বের হতে পারবে না, প্রশাসন সেই পদক্ষেপ নিয়েছে।

সাজেক ইউপি সদস্য ও হেডম্যান জুপ্পুই থাং ত্রিপুরা জানান, সাজেক সড়কে চলাচল করা অধিকাংশ চাঁদের গাড়ির ফিটনেস নেই। চালকদেরও লাইসেন্স নেই। তাই ঘন ঘন দূর্ঘটনা ঘটছে।

বাঘাইছড়ির ইউএনও রুমানা আক্তার বলেন, একটি পর্যটন এলাকায় এভাবে পর পর দুর্ঘটনা দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিগগিরই মোবাইল কোর্টের মাধ্যমে ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!