[ পার্বত্য চট্টগ্রাম ]
কাপ্তাইয়ে বিপুল পরিমাণ চোলাইমদ-তৈরির সরঞ্জাম উদ্ধার
ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫৬ লিটার মদ ও মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার ওয়াগ্গা ইউনিয়ন নোয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন। এ সময় পাহাড়ি বাসায় তৈরিকৃত চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার মারজান হোসাইন জানান, দীর্ঘদিন ধরে একটি মাদক চক্র দুর্গম পাহাড়ি অঞ্চলে আস্তানা করে মাদক পাচার করে আসছিল এবং এসব আস্তানা থেকে কাপ্তাই-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পাচার করে আসছে। তাদের আস্তানায় অভিযান চালিয়ে ২৫৬ লিটার মদ উদ্ধার করা হয়। মাদক আইনে ৪টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
.png)
এ সময় রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ থানা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদকবিরোধী অভিযান
লিংক সফলভাবে কপি হয়েছে!