ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

মাটিরাঙ্গায় এতিম-দুস্থ শিশুদের মাঝে খাবার ও ফল বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২ নভেম্বর ২০২২
মাটিরাঙ্গায় এতিম-দুস্থ শিশুদের মাঝে খাবার ও ফল বিতরণ
ছবি ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা আল-ক্বারিম মহিলা হাফেজিয়া মাদরাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার ও ফল বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

বুধবার (২ নভেম্বর) দুপুরের দিকে নিজের হাতে রান্না করা খাবার ও ফলমূল প্রদান করেন পুনাক পুনাকের সভাপতি রেহানা ফেরদৌসি।

এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার ও ফলমূল বিতরণ উপলক্ষে এসপি পত্নী ও পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক।

Advertisement

অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী ও হেফজখানার পরিচালক মোহাম্মদ কাউছার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় অতিরিক্ত পুলিম সুপার জিনিয়া চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল) একেএম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন, পুনাক সদস্য নাহিদ আকতার ও মাদরাসার সভাপতি হাজি মো. আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসি বলেন, আমরা সবসময়ই বিভিন্ন ধরনের খাবার খাই। কিন্তু পিতামাতাহীন এসব শিশুদের মুখে এসব খাবার জোটে না। তাই তাদের কথা চিন্তা করে নিজের হাতে রান্না করে তাদের সঙ্গে খাবার খেয়েছি। পর্যায়ক্রমে পুনাকের মানবিক কর্মকাণ্ডের পরিধি বিভিন্ন উপজেলায় বিস্তৃত করা হবে।

পুলিশ নারী কল্যাণ সমিতির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, এতিমরা কারো সাহায্য নয়, তারা তাদের অধিকারটুকু পেতে চায়। সবার উচিত এতিমদের পাশে দাঁড়ানো।

পরে পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপতি রেহানা ফেরদৌসি এতিম শিশুদের মাঝে ফল ও বস্ত্র বিতরণ করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!