ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

মাটিরাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ১০ নভেম্বর ২০২২
মাটিরাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে নানামুখী ই-সেবার সঙ্গে পরিচিত করতে এবং তথ্য-প্রযুক্তির মাধ্যমে জনসাধারণ কীভাবে সরকারি সেবা পেতে পারে সে বিষয়ে সচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

Advertisement

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে উদ্ভাবনী জ্ঞান কাজে লাগাতে হবে।

চারটি প্যাভিলিয়নে মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি প্যাভিলিয়নে পৃথকভাবে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম প্যাভিলিয়নে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্যাভিলিয়নে উপজেলার সব বিভাগসহ মোট ১৮টি স্টল অংশগ্রহণ করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!