এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৮৪ জন, কলারোয়া উপজেলায় ১২৯ জন, তালা উপজেলায় ৪০ জন, কালিগঞ্জ উপজেলায় ২৭ জন, শ্যামনগর উপজেলায় ৩১ জন, আশাশুনি উপজেলায় ৪৯ জন ও দেবহাটা উপজেলায় ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়।
সাতক্ষীরা জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ডিসি এসএম মোস্তফা কামাল জানান, বিদেশফেরতদের এরইমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বিদেশফেরতদের বাড়িতে
টানানো হচ্ছে লাল ফ্ল্যাগ। তাদের হাতে মারা হচ্ছে শনাক্তকরণ সিল।
.png)
জেলায় নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ, সেমিনার, সামাজিক অনুষ্ঠানসহ সব ধরণের গণজমায়েত।
এছাড়া যারা ঢাকা থেকে ঘরে ফিরছেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলেছেন ডিসি এসএম মোস্তফা কামাল।