বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা লকডাউন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গাইবান্ধার যেসব সংযোগ সড়ক রয়েছে, তা বন্ধ করে দেয়া হবে। এছাড়া জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগের সড়কগুলোও বন্ধ করে দেয়া হবে।
তিনি আরো জানান, জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আটজন দাঁড়িয়েছে। তাই সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
.png)
ডিসি আবদুল মতিন জানান, গাইবান্ধাকে লকডাউনের বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি দেয়া হবে। সেখানে সব বিষয় উল্লেখ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য ইত্যাদি এর আওতামুক্ত থাকবে। বিকেল ৫টার পর থেকে লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন ঘোষণা কার্যকর থাকবে।
এরআগে গত ১৯ মার্চ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে প্রথম মাদারীপুরের শিবচর এলাকা লকডাউন করা হয়।