ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ফরিদপুরে আরো ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত 

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৪ জুন ২০২০
ফরিদপুরে আরো ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত 
ফরিদপুরে আরো ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত 

ফরিদপুরে বৃহস্পতিবার নতুন করে আরো ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৬৫ জন। 

বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে। 

ফরিদপুরে নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গায় ১৮, ফরিদপুর সদরে ৫, বোয়ালমারীতে ৩ জন, নগরকান্দায় ২ জন এবং সদরপুরে ও চরভদ্রাসনে  ১ জন করে। নতুন করে আক্রান্ত ৩০ জনের মধ্যে ১০ থেকে ২০ বছরের বয়সী রয়েছে ১ জন, ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে আছেন ১০ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১২ জন এবং ৬০ বছরের উর্দ্ধে রয়েছেন ৭ জন। 

Advertisement

ফরিদপুরের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে জানা গেছে, এদিনে ফরিদপুর ও গোপালগঞ্জের মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪০ জনের। এর মধ্যে ফরিদপুরে চারজন পুরাতনসহ  মোট ৩৪ জন,  গোপালগঞ্জ ও মাদারীপুরে ৩ জন করে। ফরিদপুরে মোট শনাক্ত ৩৬৫  জনের মধ্যে ফরিদপুর সদরে ৯৩ জন, ভাঙ্গায় ৯০,  বোয়ালমারীতে ৫৬, নগরকান্দায় ৩৪, চরভদ্রাসনে ৩১, আলফাডাঙ্গায় ২৭, সদরপুরে ১৬, মধুখালীতে ১১ এবং সালথায় ৭ জন।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ভাঙ্গা, ফরিদপুর সদর, বোয়ালমারী, নগরকান্দা, চরভদ্রাসন ও  সদরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!