ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যায় এগিয়ে ৫০ বছরের বেশি বয়সীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৬, ৯ জুন ২০২০
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যায় এগিয়ে ৫০ বছরের বেশি বয়সীরা
করোনাভাইরাসের প্রতীকী ছবি

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৪৫ জনের প্রাণহানি হয়েছে। এ প্রাণহানির সংখ্যায় শিশু, তরুণ, যুবকদের চেয়ে এগিয়ে রয়েছেন বয়স্করা। ৪৫ জনের প্রাণহানির মধ্যেই ৩৩ জনই বয়স্ক, যাদের বয়স ৫১ বছরের বেশি।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

হেলথ বুলেটিনে প্রাণহানির তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৩ পুরুষ ও ১২ নারীর প্রাণহানি হয়েছে।

Advertisement

বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১-২০ বছরের দুই জন, ২১-৩০ বছরের দুই জন, ৩১-৪০ বছরের পাঁচ জন, ৪১-৫০ বছরের তিন জন, ৫১-৫০ বছরের ১৫ জন, ৬১-৭০ বছরের ১০ জন ও ৭১-৮০ বছরের আট জনের প্রাণহানি হয়েছে।

এদিকে বিভাগভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ২৮, চট্টগ্রামে ১১, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে দুই জনের প্রাণহানি হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪টি পরীক্ষা হয়েছে। এ নিয়ে মোট পরীক্ষা হয়েছে চার লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় করা পরীক্ষায় তিন হাজার ১৭১ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.৬২ শতাংশ। এছাড়া ২৪ ঘণ্টায় ৭৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!