ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

সুনামগঞ্জে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১০:৩৫, ১৯ জুন ২০২০
সুনামগঞ্জে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
ফাইল ছবি

সুনামগঞ্জের ১১টি উপজেলায় গত এক মাসে মারা গেছেন চারজন। জেলায় দিনদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাতে ৪৭ জনের নমুনার ফলাফল পজিটিভ আসে। জেলায় মোট ৭৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ পযর্ন্ত জেলার ১৫টি স্পটকে রেড জোন ঘোষণা করেছে বলে জানান সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাসম উদ্দিন। 

জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা আটশ’র কাছাকাছি চলে গেছে। জেলার শিল্পনগরী হিসেবে পরিচিতি ছাতকে হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিনই সেখানে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই উপজেলায় মারা গেছেন চারজন।

Advertisement

পরিস্থিতি সামাল দিতে সিভিল সার্জন অফিস জেলার দুটি পৌরসভাসহ ১৫টি স্পটকে রেড জোন ঘোষণা করেছে। এসব এলাকায় কার্যকর লকডাউন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত দুই মাস কম থাকলেও গত দুই সপ্তাহ ধরে জেলা শহরে বিভিন্ন এলাকায় প্রতিদিনই আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। গত এক মাসে ডাক্তার, নার্স, স্বাস্থ্যসহকারী, পুলিশ ও র‌্যাবসহ আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। আর প্রতিদিন করোনা সম্মুখযোদ্ধারা  প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এমনকি শহরে এক পরিবারের ৭-৮জন এক সঙ্গে করোনাভাইরাসের সঙ্গে লড়ছেন।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সুস্থ হওয়ার সংখ্যা অনেক কম। মাত্র ১৪৫ জন সুস্থ হয়েছেন।

শহরের জামতলা এলাকার আশরাফুল ইসলাম সুমনসহ অনেকেই জানান, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা শুধুই বাড়ছে। আক্রান্তের সঙ্গে যোগ হয়েছে মৃত্যুও। কমার কোনো লক্ষণ দেখা যায়নি। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে।  

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাসম উদ্দিন জানান, রেড জোন উল্লেখ করে মন্ত্রণালয়ে লকডাউনের জন্য প্রস্তাব পাঠিয়েছি। যারা আক্রান্ত হচ্ছেন তাদের  আইসোলেশনে আনার ব্যবস্থা করছি। করোনা থেকে বাঁচতে হলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে। জরুরি কাজ না থাকলে ঘরে অবস্থান করতে হবে, মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। না হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!