শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম ইফতেখারুল আলম খান।
তিনি জানান, রাণীনগর উপজেলায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১১ জুন কয়েক জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। শুক্রবার সকালে পরীক্ষার রির্পোট হাতে আসে। এতে হাসপাতালের একজন স্টাফ ও তার স্ত্রী এবং রাণীনগর উপজেলায় কর্মরত একজন ডিএসবি’র ওয়াচার (৩৪) ও এক যুবক (২৩) সহ মোট ৪ জনের করোনা পজিটিভ রির্পোট আসে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম ইফতেখারুল আলম খান আরো জানান, এর আগে হাসপাতালের ডাক্তার, নার্স, গাড়ি চালক, ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরতসহ মোট ২৫ জনের করোনা শনাক্ত হয়। ধীরে ধীরে ২৪ জনই সুস্থ হয়েছেন। শুক্রবার সকালে নতুন করে আরো ৪ জনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে রাণীনগর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৯ জন। সুস্থ হয়েছেন ২৪ জন।
.png)