ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চাঁদপুরে আরো ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৯, ২০ জুন ২০২০
চাঁদপুরে আরো ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত
ফাইল ছবি

চাঁদপুরে নতুন করে  আরো ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জন।

শনিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, শনিবার ঢাকা হতে ৮৬ এবং মতলব আইসিডিডিআরবি থেকে ১৩টিসহ ৯৯টি রিপোর্ট পেয়েছেন। এর মধ্যে ৪৫টি রিপোর্ট পজিটিভ এবং ৫৪টি নেগেটিভ। এর মধ্যে চাঁদপুর সদরে ২৭ জন, তাদের মধ্যে পুলিশ সদস্য ১৪ জন। মতলব দক্ষিণ উপজেলায় ১৫ জন, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় একজন করে করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

শনিবার পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৫৬ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০৯, হাইমচরে ৩৩, মতলব উত্তরে ২৭, মতবল দক্ষিণে ৭১, ফরিদগঞ্জে ৬১, হাজীগঞ্জে ৬৩, কচুয়ায় ২৮ ও শাহরাস্তিতে ৬৪জন।

শুক্রবার পর্যন্ত জেলায় সুস্থ রোগীর সংখ্যা ১৪৬ জন এবং জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪৪ জন। তারমধ্যে চাঁদপুর সদরে ১২, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ১৩, শাহরাস্তিতে ৩, কচুয়ায় ৪, মতলব উত্তরে ৪ ও মতলব দক্ষিণে ২জন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!