[ করোনাভাইরাস ]
গাজীপুরে আরো ১৪২ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
গাজীপুরে করোনাভাইরাসে একদিনে আরো ১৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮১৫ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪২৭ জন।
শনিবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ২৪০ জনের নমুনায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় ১৯ হাজার ৭৪৯ জনের নমুনা পরীক্ষা শেষে ২ হাজার ৮১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলেন, গাজীপুর সদর ও মহানগরের ১৩৩ জন ও কালীগঞ্জের ৯ জন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!