বৃহস্পতিবার দুপুরে দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানান।
তিনি জানান, এ দিন নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ১০৮ জনের প্রতিবেদন আসে। সেখানে ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭ জন সুস্থ হয়েছেন। তবে কোনো মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৭ জন, সোনাগাজীতে ২ জন, দাগনভূঞায় ২ জন, ছাগলনাইয়া ৩ জন ও পরশুরামে এবজন করোনা শনাক্ত হয়েছেন।
.png)
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজার ৮৬ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪ হাজার ৮১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।