ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়ালো মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ১৩ জুলাই ২০২০
মৃতের সংখ্যায় ইতালিকে ছাড়ালো মেক্সিকো
ছবি: সংগৃহীত

দুইদিন আগে সংক্রমণে ব্রিটেনকে ছাড়িয়ে যাওয়ার পর এবার মৃতের সংখ্যায় ইউরোপের আরেক দেশ ইতালিকেও ছাপিয়ে গেল মেক্সিকো।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৮২ জন। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৯৯ হাজার ৭৫০ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরো ২৭৬ জনের। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ৩৫ হাজার ৬ জনে ঠেকেছে। তাতেই ইতালিকে পেছনে ফেলেছে দেশটি। মহামারির শুরুতে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ হাজার ৯৫৪ জন।

লাতিন আমেরিকার দেশটিতে আগের তুলনায় বেড়েছে মৃতের হার। দুই সপ্তাহ আগে যেখানে ছিল ১৪ শতাংশ সেখানে তা বেড়ে হয়েছে ১৬ শতাংশ। বর্তমানে বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিনটি দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও যুক্তরাজ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৩৮ হাজার ছুঁই ছুঁই। আর ব্রাজিলে ৭২ হাজারের বেশি। 

Advertisement

এদিকে মেক্সিকোর চেয়ে মাত্র হাজারের বেশি আক্রান্ত স্পেনে। যে হারে হু হু সংক্রমণ ঘটছে তাতে আগামী ২৪ ঘন্টায় মাদ্রিদকে ছাড়িয়ে যাবে মেক্সিকো সিটি। 

গত ১৮ মার্চ মেক্সিকোয় প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে প্রায় চার মাসে দেশটিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ছাড়ালো। 

মেক্সিকোর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জোসে লুইস আলোমিয়া বলেন, দেশে যেভাবে সংক্রমণ হচ্ছে, তা শিগগিরই বাড়তে পারে। আরও পরীক্ষাকেন্দ্র চালুর চিন্তা করা হচ্ছে।’

রোববার মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর মহামারি নিয়ে আলোচনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসেছিলেন তিনি। পরে বলেছেন, এটা তীব্রতা হারাচ্ছে। রোববারের হিসাব প্রকাশের আগে এই মন্তব্য করেন ওবরাদোর।

উল্লেখ্য, বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ৮ নম্বরে। আর প্রাণহানিতে দিক থেকে চারে। তবে, লাতিন আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে ব্রাজিল। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরো সংকটের দিকে যাচ্ছে দেশটিতে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!