ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

চট্টগ্রামে আরো ১৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ২০ জুলাই ২০২০
চট্টগ্রামে আরো ১৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১৭৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯২৭ জনে। এছাড়া নতুন করে মৃত্যু হয়নি কারো।

সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেভরণ ল্যাব ও বিআইটিআইডি থেকে ৮৬৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ১৭৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

Advertisement

আক্রান্তদের মধ্যে নগরীর ১০৭ জন, হাটহাজারীর ১৯ জন, রাউজানের ১৬ জন, ফটিকছড়ির সাতজন, আনোয়ারার চারজন, চন্দনাইশের চারজন, পটিয়ার চারজন, মিরসরাইয়ের চারজন, রাঙ্গুনিয়ার তিনজন, সাতকানিয়ার দুইজন, সন্দ্বীপের দুইজন ও সীতাকুণ্ডের একজন রয়েছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৩২ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫৮৪ জন। নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত মারা গেছেন ২২৩ জন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!