[ করোনাভাইরাস ]
মেক্সিকোতে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার
ছবি: সংগৃহীত
মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৬৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজারে দাঁড়িয়েছে।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৭ হাজার ৭৩০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। সেখানে সংক্রামিতদের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা দেশটির সরকারের।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ১৭৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭২ হাজার ১৮৭ জন।
.png)
সূত্র- রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!