ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনার ভ্যাকসিন উৎপাদন শুরু করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৬, ১৬ আগস্ট ২০২০
করোনার ভ্যাকসিন উৎপাদন শুরু করেছে রাশিয়া
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ব্যাচের উৎপাদন শুরু করেছে রাশিয়া। শনিবার রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন অনুমোদন দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, গত মঙ্গলবার রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে দেশটির তৈরি করোনা ভ্যাকসিন। এরপর এই ভ্যাকসিন দেয়া হয়েছে পুতিনের মেয়ের শরীরেও।

রাশিয়ার অনুমোদিত করোনার এই ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে মানবদেহে পরীক্ষার মাত্র দুই মাসের মধ্যে ভ্যাকসিনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ায় অনেকেই রাশিয়ার বৈজ্ঞানিক সক্ষমতারও প্রশংসা করেছেন।

Advertisement

কিছু বিজ্ঞানী বলেন, দ্রুত নিয়ন্ত্রক অনুমোদনের ফলে মস্কো এই রোগের বিরুদ্ধে একটি ভ্যাকসিন তৈরির বিশ্বব্যাপী দৌড়ের মধ্যে নিরাপত্তার আগে জাতীয় প্রতিপত্তি বজায় রাখতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

রাশিয়া জানিয়েছে, উত্পাদনে যাওয়া করোনার প্রথম এই ভ্যাকসিনটি চলতি মাসের শেষ হওয়ার মধ্যেই চালু হয়ে যাবে।

রাশিয়ার এই ভ্যাকসিনের নাম রাখা হয়েছে ‘স্পুটনিক ৫’। ১৯৫৭ সালের ৪ অক্টোবর বিশ্বে মহাকাশে প্রথম পাড়ি দিয়েছিল সোভিয়েত কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক-১’। মহাকাশযানের সেই সাফল্যের প্রতি সম্মান জানিয়ে রাশিয়ার আবিষ্কৃত করোনাভাইরাসের ভ্যাকসিনের নাম রাখা হয়েছে বলে জানা গেছে।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনিস্টিটিউ অব এপিডেমিওলোজি অ্যান্ড মাইক্রোবায়োলজি বলেছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে করোনার এই ভ্যাকসিনের প্রায় ৫ মিলিয়ন ডোজ উৎপাদন করবে।

সূত্র- রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!