[ করোনাভাইরাস ]
কুষ্টিয়া হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৭ জনের মৃত্যু
ফাইল ছবি
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৪ জন মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।
সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আরএমও জানান, ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯২ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৫৩ জন, মিরপুরে ২৯ জন, কুমারখালী ২৪ জন, দৌলতপুর ৪৪, ভেড়ামারায় ৩৪ এবং খোকসায় ৮জন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএস/এমকে/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!