ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

কুষ্টিয়া হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৬ মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ৭ জুলাই ২০২১
কুষ্টিয়া হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৬ মৃত্যু
ফাইল ছবি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জন মারা গেছেন। এর মধ্যে করোনা পজেটিভ হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ছয়জন।

মৃতদের সবার বাড়ি কুষ্টিয়া জেলায়। এর আগের দিন মারা যান ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় ৮০১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩৪ জন। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।  এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২৭৫ জন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৪ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। সব মিলিয়ে ভর্তি আছেন ২৫২ জন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। রোগী ভর্তি হয়েছে ৪৬ জন। হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট এখনো নেই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!