ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

পাবনা মানসিক হাসপাতালের ১২ রোগী, ৩ ডাক্তার ও ৭ নার্স করোনায় আক্রান্ত

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৬, ১৯ জুলাই ২০২১
পাবনা মানসিক হাসপাতালের ১২ রোগী, ৩ ডাক্তার ও ৭ নার্স করোনায় আক্রান্ত
ফাইল ছবি

পাবনা মানসিক হাসপাতালের ১২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি তিন চিকিৎসক ও সাতজন নার্সের করোনা শনাক্ত হয়েছে। রোববার দুপুরে হাসপাতালের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডা. মাসুদ রানা সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মাসের শুরুর দিকে বেশ কয়েকজন ভর্তি রোগীর করোনা উপসর্গ দেখা দেয়। প্রথমে তাদের হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছিল। পরবর্তীতে বাকি রোগীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের ব্যবস্থাপনায় করোনায় আক্রান্ত ১২ জনকে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকলে নতুন কোনো রোগীকে ভর্তি নেয়া হবে না বলে জানিয়েছেন ডা. মাসুদ রানা।

Advertisement

উপসর্গ দেখা দেওয়া গত ১৩ জুলাই নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে ১২ জোনের কোভিড-১৯ পজিটিভ আসে। রোগীর পাশাপাশি হাসপাতালের তিন জন চিকিৎসক ও সাতজন নার্সও করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!