ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু দুটোই বাড়লো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২১
দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু দুটোই বাড়লো
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩৬৮ জনে।

একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৩ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

২৪ ঘণ্টায় যে ৩১ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৮, খুলনায় ১, সিলেটে ১, রংপুর ২, রাজশাহী ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮১৫টি ল্যাবে ২৭ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৭ হাজার ৫৫৭টি। করোনা শনাক্তের হার চার দশমিক ৫৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার বলা হয়েছিল, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!