দেশে একদিনে করোনায় শনাক্তের হার ২.৩৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট মৃত্যু দাঁড়ালো ২৭ হাজার ৬৮৮ জনে।
রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮১ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন।
.png)
এতে আরো জানানো হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৩৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ।
এ পর্যন্ত মোট ৯৯ লাখ ৫২ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ২৭ হাজার ৬৭৪ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। তখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয় ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন। একই সময়ে একদিনে করোনা থেকে সুস্থ হন ৫৪৩ জন। ওই সময় পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। এ ভাইরাস শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।