চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে করোনায় আক্রান্ত ১৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ জন। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এক হাজার ৬৬০টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৮৪ শতাংশ।
.png)
নতুন আক্রান্তদের মধ্যে আটজন মহানগর এলাকার ও ছয়জন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫১২ জন। এরমধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১৭৭ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৩৫ জন।
এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি। এই একদিনে দুজন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কেউ। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।