ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় আরো ২ মৃত্যু, শনাক্ত ২৬০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৪, ২০ ডিসেম্বর ২০২১
করোনায় আরো ২ মৃত্যু, শনাক্ত ২৬০
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫০ জনে। একই সময় করোনা শনাক্ত হয়েছে ২৬০ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জনানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ০১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

Advertisement

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!