বুধবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে গতকাল মঙ্গলবার শনাক্তের সংখ্যা ছিল ২৯১ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৮৭ গতকাল ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।
.png)
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৮১ জন। গতকাল মঙ্গলবার এ সংখ্যা ছিল ২৬৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।