ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ওমিক্রনে কারা বেশি ঝুঁকিতে জানাল স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৫, ২ জানুয়ারি ২০২২
ওমিক্রনে কারা বেশি ঝুঁকিতে জানাল স্বাস্থ্য অধিদফতর
ফাইল ছবি

করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের যেসব জায়গায় ওমিক্রন ছড়িয়ে পড়ছে, সেসব জায়গার চিত্র ও গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে পুরুষদের তুলনায় নারীরা বেশি আক্রান্ত হচ্ছেন।

রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক মো. রোবেদ আমিন এ তথ্য জানান। দেশে এখন পর্যন্ত ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে।

Advertisement

তিনি আরো বলেন, একটা সময় আমরা বলেছিলাম পুরুষরা অনেক বেশি সংখ্যক আক্রান্ত হচ্ছেন। দক্ষিণ আফ্রিকা থেকে যে তথ্য এসেছে তাতে ওমিক্রনে পুরুষের চেয়ে নারীরা আক্রান্ত হচ্ছেন বেশি। একই সঙ্গে তরুণদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। এক সময় বলা হতো তরুণদের ইমিউনিটি বেশি তারা আক্রান্ত হবেন না। ওমিক্রন এসে সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে। শিশুদেরও আমরা আক্রান্ত হতে দেখেছি দক্ষিণ আফ্রিকা ও ইউরোপে।

রোবেদ আমিন বলেন, আমাদের যে টিকাগুলো দেওয়া হচ্ছে সেটা কোনোটাই ওমিক্রন প্রতিরোধে শতভাগ কার্যকর না। যারা আগে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের অ্যান্টিবডির মাত্রা ধীরে ধীরে কমে যেতে পারে। বলা হচ্ছে, যারা কোভিড-১৯ এর দুটি ভ্যাকসিন নিয়েছেন তারা যেন বুস্টার ডোজ নেন। কারণ বুস্টার ডোজ নেয়ার পরও দেখা যাচ্ছে অ্যান্টিবডির মাত্রা অনেক বেড়ে যায় যা ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!