ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় সংক্রমণ-মৃত্যু কমেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২
করোনায় সংক্রমণ-মৃত্যু কমেছে
ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৪ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫৯ লাখ ৬৭ হাজার ৬৬৬ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭৫ হাজার ৬৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে দুই লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৩ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের শুরু থেকেই আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সোমবার সকালের দিকে এসব তথ্য পাওয়া গেছে।

Advertisement

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬২ লাখ ৯১ হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৯২৭ জনের।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ২৪১ জন এবং মারা গেছেন ৪৫ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৭৫২ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৩ হাজার ৩২৮ জন মারা গেছেন।

আরো পড়ুন>>> ইউক্রেনে যুদ্ধে যেতে আগ্রহী নাগরিকদের সমর্থন দিবে যুক্তরাজ্য

এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানি অনেক কমেছে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬৪ জন এবং মারা গেছেন ১৮৯ জন। প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৭৫৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৭৩ হাজার ১১৯ জন মারা গেছেন।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৫৪ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ১০৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ১৯৫ জনের।

প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৯৮৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ২৪ হাজার ১০২ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৩ হাজার ৮১২ জন।

গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৭৯২ জন এবং মারা গেছেন ২০৬ জন। একই সময়ে ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ১৪৪ জন।  এছাড়া গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬০০ জন এবং মারা গেছেন ৭৬ জন। 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিলিতে ১৩০ জন, আর্জেন্টিনায় ৭২ জন, ইরানে ২৪১ জন, জাপানে ২৫৯ জন, রোমানিয়ায় ৫৬ জন, ফিলিপাইনে ৫১ জন, ইন্দোনেশিয়ায় ২২৯ জন এবং পেরুতে ১৩১ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৩১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ১৮ হাজার ১৪ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!