ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৫৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬, ১২ মার্চ ২০২২
বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬০ লাখ ৫৭ হাজার
ফাইল ফটো

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসে শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ জন। এছাড়া এ রোগে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৪৫ জনের।

এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪৫ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৭১৩ জনে ও মোট মৃত্যু হয়েছে ৬০ লাখ ৫৭ হাজার ২৪৩ জনের।

মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স সূত্রে শনিবার সকালে এ তথ্য জানা গেছে।

Advertisement

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, শুক্রবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪০ হাজার ৩১৮ জন  এবং এর মধ্যে দিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা পৌঁছেছে ৩৮ কোটি ৮৯ লাখ ৮১ হাজার ৩৬২ জনে।

এদিকে শুক্রবার বিশ্বের দেশসমূহের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। একই দিন এই রোগে সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। 

ওয়ার্ল্ডোমিটার্স বলছে, শুক্রবার দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৯৭৬ জন এবং এ রোগে মারা গেছেন ২২৯ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এই দিন কোভিডে মৃত্যু হয়েছে ১ হাজার ২২ জনের এবং দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ২৫৪ জন।

আরো পড়ুন>>> ইউক্রেনকে যে কারণে যুদ্ধবিমান দেয়নি যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ব্যতীত শুক্রবার বিশ্বে সংক্রমণ-মৃত্যুর উচ্চহারের দেশগুলো হলো- জার্মানি (নতুন আক্রান্ত ২ লাখ ৪৫ হাজার ৩৪২ জন, মৃত্যু ২৪২ জন), ভিয়েতনাম (নতুন আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ১১৪ জন, মৃত্যু ৭১ জন), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ৭২ হাজার ৮২৮ জন, মৃত্যু ১১৪ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৭২ হাজার ৩৩৯ জন, মৃত্যু ১৪৯ জন), নেদারল্যান্ডস (নতুন আক্রান্ত ৬৯ হাজার ১৮৬ জন, মৃত্যু ১৩ জন) এবং ব্রাজিল (নতুন আক্রান্ত ৫৫ হাজার ২১১ জন, মৃত্যু ৪৬৫ জন)।

এদিকে বিশ্বে বর্তমানে সক্রিয় করোনায় রোগী আছেন ৬ কোটি ১৩ হাজার ১০৮ জন। এদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৬৪২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৬৬ হাজার ৪৬৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

এরপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!