ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় বিশ্বে একদিনে ৬ হাজার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪, ১৮ মার্চ ২০২২
করোনায় বিশ্বে একদিনে ৬ হাজার মৃত্যু
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯১৯ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ২৮ জন।

এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৮৬০ জনে। অন্যদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬০ লাখ ৮৭ হাজার ২১৬ জনে।

শুক্রবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া যায়।

Advertisement

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪২৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৮২ লাখ ৫০ হাজার ৫৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ হাজার ৪৮১ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ৯২৫ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৪৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৯৬ হাজার ৬৬ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৪৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৬০১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ২৭ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৪৮৭ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৯০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৩ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ৩১২ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!