বুধবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনে।
.png)
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৭৯টি পরীক্ষাগারে আট হাজার ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় আট হাজার ৭৩ জনের নমুনা। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭টিতে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জনে।
এর আগে, মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান একজন। ঐ সময় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ১২০ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছিলেন ৬৯ জন। ঐ সময় পর্যন্ত মোট শনাক্ত হন ১৯ লাখ ৫১ হাজার ৪৩২ জন। মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হন ৭৪৭ জন। তখন পর্যন্ত সুস্থ হন ১৮ লাখ ৭৯ হাজার ৫৪৪ জন।
দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।