ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ৬১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮, ৩১ মার্চ ২০২২
বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ৬১ হাজার ছাড়াল
ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরো ৪ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দেড়শ। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬১ লাখ ৬১ হাজার ৩৯৬ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৫৩৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪৮ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার ১১২ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার সকালে এসব তথ্য পাওয়া গেছে।

Advertisement

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫২৮ জন এবং মারা গেছেন ৪৩২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৭৪ হাজার ৯৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৫ হাজার ৮৫৫ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ৬২৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬ হাজার ৩৬৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬৭ জন এবং মারা গেছেন ৩০৫ জন। 

আরো পড়ুন>>> রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৪০ লাখ মানুষ

এছাড়া গত একদিনে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১৪৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৬৪৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৩৭৭ জনের।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৯৩৭ জন। প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৭ জন। 

গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৪ জন এবং মারা গেছেন ১৪৯ জন। এছাড়া যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯৮ জন এবং মারা গেছেন ২১৩ জন। 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হংকংয়ে ১৩৫ জন, ইরানে ৪৯ জন, মালয়েশিয়ায় ৩৩ জন, ফিলিপাইনে ৮৭ জন, ডেনমার্কে ৮৩ জন, কানাডায় ৫৯ জন এবং থাইল্যান্ডে ৮৭ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৮৪ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!