বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ০৩৬ জন। এছাড়া ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৩ অপরিবর্তিত রইলো।
.png)
২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ।
এর আগে, মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ঐ সময়ে সারাদেশে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। তখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জনে এবং করোনায় কেউ মারা না যাওয়ায় মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত ছিলো ২৯ হাজার ১২৩ জনে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।