[ করোনাভাইরাস ]
২৪ ঘণ্টায় শনাক্ত ৪৪, মৃত্যু নেই
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। এ সময় নতুন করে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জন, আর মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন।
২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৮০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৭৪৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!