ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

শূন্যে নামলো মৃত্যু, শনাক্তে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৫৬, ১৯ এপ্রিল ২০২২
শূন্যে নামলো মৃত্যু, শনাক্তে ঊর্ধ্বগতি
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কেউ মারা না গেলেও ৫০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এতে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জনে। আর এখন পর্যন্ত মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১২৬ জনই রইলো।  

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ৩৩১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ৫২৮ জন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৫১৫টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৪৫টি। এখন পর্যন্ত এক কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০.৯০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এর আগে, সোমবার স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনায় দুইজনের মৃত্যু হয়। এর আগে টানা সাতদিন করোনায় কোনো মৃত্যু হয়নি। ঐ সময়ে করোনা শনাক্ত হন ৩৬ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ঐ বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!