ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩, ৪ মে ২০২২
করোনায় বিশ্বে আক্রান্ত-মৃত্যু বেড়েছে
ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে চারশ। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৬২ লাখ ৬৫ হাজার ১৫১ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৬ হাজার ৬৫৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ ৩২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫১ কোটি ৪৫ লাখ ২৪ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বুধবার সকালে এসব তথ্য পাওয়া গেছে।

Advertisement

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ২৩৬ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৬ হাজার ১৮৩ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ৩৪০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩২ লাখ ৪০ হাজার ১১ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২১ হাজার ৫৮১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৭ জন এবং মারা গেছেন ১২০ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৬ হাজার ২৬২ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৬৬ জন। আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। 

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৩৫ জন। 

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কানাডায় ৫৮ জন, ইরানে ১৭ জন, অস্ট্রেলিয়ায় ৪০ জন, বুলগেরিয়ায় ২৭ জন, নিউজিল্যান্ডে ১৮ জন, স্পেনে ৫৩ জন এবং ইন্দোনেশিয়ায় ১৮ জন মারা গেছেন।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!