ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বিশ্বে একদিনে করোনায় সাড়ে ৫ লাখ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩১, ১৪ মে ২০২২
বিশ্বে একদিনে করোনায় সাড়ে ৫ লাখ শনাক্ত
ফাইল ফটো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৬৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন।

শনিবার করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যাযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৯৫ জনের এবং ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৭২ জনের।

Advertisement

এদিন জার্মানিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৬৭০ জনের শরীরে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৮১ জনের।

তাইওয়ানে এদিন করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ১১ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৬৭০ জন এবং মারা গেছে ১৮১ জন। এ সময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৭৭৩ জন এবং মারা গেছেন ৫১ জন, জাপানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৩৭৮ জন এবং মারা গেছেন ৪১ জন), ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫০৭ জন এবং মারা গেছেন ১১৫ জন, ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৬০৯ জন এবং মারা গেছেন ১৩০ জন, স্পেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৪৪ জন এবং মারা গেছেন ১০৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!