ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

দেশে করোনায় ফের মৃত্যু, লাফিয়ে বাড়ছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:২৯, ২০ জুন ২০২২
দেশে করোনায় ফের মৃত্যু, লাফিয়ে বাড়ছে শনাক্ত
ফাইল ফটো

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফের একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে টানা ২১ দিন পর দেশে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হলো। এ সময় নতুন শনাক্ত হয়েছে ৮৭৩ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩২ জনে পৌঁছালো।

সোমবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জনে। শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!