ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

মেহেরপুরে সিআইডির এসপিসহ ৮ জন করোনায় আক্রান্ত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ২৮ জুন ২০২২
মেহেরপুরে সিআইডির এসপিসহ ৮ জন করোনায় আক্রান্ত
ফাইল ছবি

মেহেরপুরে আবারো শুরু হয়েছে করোনার প্রকোপ। মেহেরপুরের সিআইডির এসপি মামনুল আনসারীসহ ৮ জন আক্রান্ত হয়েছেন।

জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত তিনদিনে হাসপাতালে স্থাপিত এন্টিজেন ল্যাবে ২৬ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এদের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

গত ২৬ থেকে ২৮ জুন পর্যন্ত ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত করা হয়। প্রথম দিনে ২ জন, দ্বিতীয় দিনে ৩ জন ও তৃতীয় দিনে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্তদের মধ্যে মেহেরপুর সিআইডির এসপি মামনুল আনসারী চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য আক্রান্তদের মধ্যে ৪ জন মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে গাংনী উপজেলার তেরাইল গ্রামের অন্তসত্ত্বা মোহনা আক্তার মিম (২২), কাথুলি গ্রামের আইয়ূব আলী (৮৫) রয়েছেন আইসিইউতে।

সদর উপজেলার রাজনগর গ্রামের আয়জদ্দিন (৬০) ও মেহেরপুর শহরের ফৌজদারীপাড়া এলাকার হাসিনা বানু (৬৫) হাই ডিপেন্ডেসি ইউনিট (এইচডিইউতে) চিকিৎসাধীন রয়েছেন। সিআইডির এসপিসহ বাকি চারজন ডাক্তারের তত্ত্বাবধানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ৪ জনই সুস্থ রয়েছেন এবং তাদের নিবিড় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলে জানান ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!