ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

বগুড়ায় চার মাস পর করোনায় প্রথম মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ৩০ জুন ২০২২
বগুড়ায় চার মাস পর করোনায় প্রথম মৃত্যু
ফাইল ছবি

চার মাস পর করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।

মৃতের নাম মমতাজ উদ্দীন। ৭৫ বছরের মমতাজ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। বুধবার রাতে তিনি মারা যান। এর আগে, ২৮ জুন শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলন তিনি।

Advertisement

ডা. সাজ্জাদ-উল-হক জানান, জেলায় বর্তমানে ২০ জন করোনা রোগী রয়েছেন। এর মধ্যে একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে কেউ সুস্থ হননি।

তিনি আরো জানান, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর ঘটনা ঘটে বগুড়ায়। এরপর গত চার মাসে কারো মৃত্যু হয়নি। জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৭০৬ জন। এর মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৫৬৬ জন। অন্যরা বিভিন্ন জেলার বাসিন্দা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!