শনিবার বেলা ১২টার দিকে ওই উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দরগাহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও গ্রেফতার তিনজনের কাছে থাকা মুঠোফোন উদ্ধার করা হয়।
আটকরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগোরা গ্রামের রাসেল ইসলাম (২৮)। তার বাবার নাম সাইদুল ইসলাম। অন্য দুজন হলেন- একই উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের রায়হান মন্ডল (২৬) ও রাব্বি মন্ডল (২০)। এ দুজন আপন ভাই। তাদের বাবার নাম মন্টু মন্ডল।
.png)
এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদে জানা যায়, কুমিল্লা থেকে নওগাঁগামী একটি ট্রাকে করে তিনজন গাঁজার চালান নিয়ে যাচ্ছেন। এমন সংবাদে কাহালু দরগাহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। তল্লাশির একপর্যায়ে ওই ট্রাক থেকে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। তারা তিনজনই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানায় হস্তান্তর করা হয়েছে।