[ দেশজুড়ে ]
কুমিল্লায় প্লাস্টিক পণ্য ফেরির ঝুড়িতে মাদক সরবরাহ
আটককৃত মাদক ব্যবসায়ী
কুমিল্লার লালমাই বাজার এলাকা থেকে অভিনব কৌশলে হরেক রকমের প্লাস্টিকের পণ্য ফেরির ঝুড়িতে লুকিয়ে মাদক পরিবহনের সময় একজনকে আটক করেছে র্যাব। আটককৃত কবির কুমিল্লার তিতাস থানার কাপাসকান্দি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রোববার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। অভিনব কৌশলে প্লাস্টিকের পণ্য ফেরির ঝুড়িরে ভেতর লুকিয়ে ১১ কেজি গাঁজা পরিবহনের সময় মো. কবির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রি ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!