ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাড়াশে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নূর ইসলাম রোমান, তাড়াশ, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৮:২২, ২ জুন ২০২২
তাড়াশে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ী

সিরাজগঞ্জের তাড়াশে মাদক বিরোধী অভিযান চালিয়ে মো. আলতাব প্রামাণিক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার পৌর এলাকার কোহিত গ্রামের উত্তরপাড়া মৃত রমেশ প্রামাণিকের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের কোহিত গ্রামে লুৎফর রহমানের গুদাম ঘরের সামনে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. আলতাব প্রামাণিককে আটক করা হয়। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!