[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও ২৯৬ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যব।
মঙ্গলবার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলকপুর গ্রামে এবং রামারচর মহাসড়কের পাশে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সলঙ্গার গোলকপুর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে মো. আশাদুল শেখ, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার ফারাকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জসীম আলী, মৃত কামাল উদ্দিনের ছেলে শাহ জামাল এবং বারদাগ গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোস্তাকিন।
.png)
র্যাব ১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!