ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ২৩ মে ২০২২
সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাহফুজা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরের দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউপির দহকুলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহফুজা খাতুন দহকুলা গ্রামের ফজর আলীর স্ত্রী এবং একই ইউপির সাতবিলা গ্রামের সুলতান মণ্ডলের মেয়ে। চার সন্তানের জননী ছিলেন তিনি।
নিহতের বড় ভাই জহুরুল ইসলাম অভিযোগ করে বলেন, রোববার রাত ২টার দিকে স্বামী ফজর আলী ফোন করে জানায় মাহফুজা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কিছুদিন আগে মাহফুজার সঙ্গে তার শাশুড়ি ও বড় ভাইয়ের স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে তার বোনকে হত্যা করা হয়েছে দাবী করেন ভাই জহুরুল।

Advertisement

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!