[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক
হেরোইনসহ দুই মাদক বিক্রেতা আটক-ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের তাড়াশে বৃহস্পতিবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২। উপজেলার তাড়াশ-বারুহাস সড়কে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী মধ্যপাড়া গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী ও একই উপজেলার বালশাবাড়ী স্কুলপাড়া এলাকার বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩২৫ গ্রাম হেরোইন ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৩২ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!