ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ২৮ এপ্রিল ২০২২
বরিশালে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ আটককৃতরা-ছবি ডেইলি বাংলাদেশ

বরিশাল নগরীর সিএন্ডবি রোড কাজিপাড়া এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ১৮০ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে। বুধবার রাতে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। 

আটককৃতরা হলেন, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড উত্তর জাগুয়ার মো. বাবুল হাওলাদারের ছেলে সাজ্জাদ হোসেন সুমন হাওলাদার, ১৩ নম্বর ওয়ার্ড সিকদার পাড়া এলাকার মৃত আক্কাস আলী সিকদারের ছেলে রিয়াল সিকদার, ও ১৫ নম্বর ওয়ার্ড হাতেম আলী কলেজ চৌমাথা মুসলিম পাড়া এলাকার আনিচুর রহমানের ছেলে বিভিন্ন মামলার আসামি মো. সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ। 

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান-২ এর নেতৃত্বে একটি দল নগরীর সিএন্ডবি রোড, কাজীপাড়া, তেমাথা পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 
এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। 

ওসি আরো বলেন, আটককৃতরা এর আগেও একাধিকবার মাদকসহ ধরা পড়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!